পাথরঘাটায় রাতে বিদ্যুতের দাবিতে কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গত মঙ্গলবার গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে পল্লী বিদ্যুতের চার শতাধিক গ্রাহক ওই বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে স্থানীয় পল্লী বিদ্যুতের অভিযোগ কার্যালয় ঘেরাও করা হয়।
পল্লী বিদ্যুতের পাথরঘাটা অভিযোগ কার্যালয়ের প্রকৌশলী বিকাশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শেষে হয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও লোডশেডিং ছাড়া এখন থেকে বিদ্যুতের আর কোনো সমস্যা হবে না।