পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়াড়া গ্রামের মিজিবাড়ির পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ওই বাড়ির মো. সহিদ উল্লার মেয়ে শিখা আক্তার (৫) এবং একই বাড়ির মো. সাহাব উদ্দিনের মেয়ে শ্রাবন্তী আক্তার (৬)। গতকাল শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
বাদুয়াড়া গ্রামের অন্তত দুজন ব্যক্তি জানান, শনিবার দুপুরে ওই দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এরপর তাদের অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়নি।