পানিতে ডুবে শিশু মামা-ভাগনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে শুক্রবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে।
ওই দুই শিশুর নাম মো. হৃদয় (৭) ও আরিয়ান হোসেন (৬)। হৃদয় বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে। আরিয়ান উপজেলার অনন্তপুর গ্রামের অলি মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঘরে খাবার খেতে না আসায় হৃদয় ও আরিয়ানকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। পরে বেলা সাড়ে তিনটায় কয়েকটি শিশু বাড়ির পাশের পুকুরে আরিয়ানকে ভাসতে দেখে চিত্কার করে। এ সময় বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। বিকেল পাঁচটায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।