পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে গত রোববার রাতে রণজিৎ রোজারিও (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সার ব্যবসায়ী রণজিৎ রোজারিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে স্থানীয় যুবক বাদশা ও তাঁর চার-পাঁচজন সহযোগী রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালান। তাঁরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে হামলাকারীরা চাপাতি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তিনি দৌড়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পুকুরে ঝাঁপ দেন এবং চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।