পার্বতীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ট্রেনচালকসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে মনমথপুর জোসাই মোড়ে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনচালক আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে মনমথপুর জোসাই মোড়ে বালুর ট্রাকের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

এ দুর্ঘটনায় ট্রেন চালক আব্দুর রশিদ সরকার ও সহকারী চালক ইউনুস আলী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ের স্টেশনমাস্টার শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি ফাঁকা কোচ ও ইঞ্জিন ধোয়ানোর জন্য পার্বতীপুর নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দিনাজপুর যাওয়ার মনমথপুর জোসাই মোড়ে পৌঁছালে ট্রেনের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ইঞ্জিন ও কোচগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।