পিকআপ ভ্যানের চাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহত: তদন্তে চার সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার পর অভিভাবক ও স্থানীয় লোকজন স্কুলের সামনে ভিড় করেন। সোমবার দুপুরে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের ফটকের সামনে
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের প্রাঙ্গণে পিকআপ ভ্যানের চাপায় শিক্ষিকা ও শিশুশিক্ষার্থী নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। বাকি তিন সদস্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান ও পুলিশ সুপারের একজন প্রতিনিধি রয়েছেন।

উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণের জায়গা ভাড়া নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে পিকআপ ভ্যান রেখেছিল।

জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, তদন্ত কমিটির সদস্যরা আগামী বৃহস্পতিবার থেকে তদন্তকাজ শুরু করবেন। তাঁদের সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়নকাজ করছে এনডিই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণের জায়গা ভাড়া নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে পিকআপ ভ্যান রেখেছিল। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই পিকআপ ভ্যান বাইরে বের হওয়ার উদ্দেশে ইঞ্জিন চালু করলে হঠাৎ তা সামনে থাকা শিক্ষক ফাতেমা আক্তার (৩৫), দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জারিন তাসলিনসহ (৭) কয়েকজনকে চাপা দেয়। এতে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী ও শিক্ষক নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও দুই ছাত্রী ও এক ভ্রাম্যমাণ দোকানি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।