পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

পিরোজপুর পৌরসভার একটি মহল্লায় বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ওই শিশুর মা পিরোজপুর সদর থানায় মামলা করলে রাতেই মো. জুয়েল (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শিশুটি গোসল করতে গেলে জুয়েল তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। এরপর শিশুটিকে ধর্ষণ করেন তিনি। শিশুটির মা বাড়িতে এলে সে মাকে ঘটনাটি জানায়। বিষয়টি রাতে স্থানীয় পৌর কাউন্সিলরকে জানানো হলে তিনি শিশুর মাকে থানায় যাওয়ার পরামর্শ দেন। থানায় অভিযোগ করার পর রাতেই জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদ্দুজ্জামান প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গ্রেপ্তার জুয়েলকে আজই আদালতে হাজির করা হবে।