পীরগঞ্জের ভাকুড়া বিলের খননকাজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভাকুড়া বিলের অসমাপ্ত খননকাজ গতকাল বুধবার থেকে আবারও শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। গত ১৭ মে থেকে বিলের খননকাজ বন্ধ ছিল। ২৬ মে উপজেলা সভাকক্ষে প্রশাসন পর্যায়ের আলোচনা সভায় বিলের খননকাজ আবারও শুরুর সিদ্ধান্ত হয়।
২০১৫-১৬ অর্থবছরে রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯ লাখ টাকা চুক্তিমূল্যে ভাকুড়া বিল খনন করছিল রংপুরের ‘মেসার্স জননী এন্টারপ্রাইজ’। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিলের খননকাজ শুরু করেন ঠিকাদার। বিলের জমির দখল দখলকারীরা ছেড়ে না দেওয়ায় গত ১৭ মে চলে যান ঠিকাদার।