পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের একটি মসজিদের পুকুরে গোসলে নেমে আজ সোমবার দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার বোমাংখিল গ্রামের শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আবদুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।

স্থানীয় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আলম ও কমিউনিটি পুলিশিং গর্জনিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজুল ইসলাম চৌধুরী জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল নামে আশিকুর ও শহিদুল্লাহ। সাঁতার না জানা ওই দুই শিশু একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশুর লাশ পানিতে ভেসে ওঠে। শিশুদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।