পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামে গতকাল শনিবার পুকুরে ডুবে এক স্কুলছাত্রী মারা গেছে।
মৃত সুলতানা আক্তার স্থানীয় চর খোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে গ্রামের মনোহর আলী বাড়ির কামরুজ্জামানের মেয়ে সুলতানা স্কুল থেকে ফিরে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার মায়ের চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে সুলতানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।