পুকুরে ভাসমান অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের দেলীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে দিবাগত রাত দুইটার দিকে লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ওই নারীর সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁর বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নে। ঘটনাটি হত্যা, না দুর্ঘটনা, তা তিনি জানাতে পারেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।