পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য শাহাদত আলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায় ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি সেলিনা পারভীন। সভাপতিত্ব করেন বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খালেকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।