পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অপহরণের পর ধর্ষণ ও হত্যা মামলার আসামি নিজাম উদ্দিনকে (৩৫) ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নিজাম উদ্দিন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের জহির আলীর ছেলে। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান গত শুক্রবার রাত নয়টার দিকে তাঁর ফেসবুক পাতায় নিজাম উদ্দিনকে ধরিয়ে দিতে কিংবা পুলিশকে সন্ধান দিতে ছবিসহ পুরস্কার ঘোষণার বিষয়ে পোস্ট দেন। ওসি ওই মামলার আসামি নিজাম উদ্দিনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার বিষয়টি গতকাল শনিবার প্রথম আলোকে নিশ্চিত করেছেন।