পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ক্লাব শতবর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জন খেলোয়াড়কে টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ক্লাবের শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আরফানুল হক রিফাত, সদস্যসচিব আবদুল হান্নান ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মেহেদী হোসেন শাকিল উপস্থিত ছিলেন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কুমিল্লা, চট্টগ্রাম, উত্তরা ও গুলশান ক্লাবের ১০০ জন প্রতিযোগী অংশ নেন।