পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম, কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার প্রমুখ।