পুরো পরিবার যাচ্ছিল মোটরসাইকেলে, ছিটকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাথী বেগম (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর দুই সন্তান। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম উপজেলার আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। দুর্ঘটনায় আহত এই দম্পতির দুই সন্তানকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, রমজান আলী আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বড় জামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোভ্যানকে তিনি সাইট দিতে যান। এতে তাঁর স্ত্রী ও দুই সন্তান ছিটকে রাস্তায় পড়ে। এ সময় শ্যালো মেশিনচালিত একটি পাওয়ার টিলার সাথীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।