পুলিশ পরিচয়ে শিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ পরিচয়ে শামসুল আলম নামের এক কলেজশিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল শনিবার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিলে থানা-পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তারা কিছু জানে না।

শামসুল ইসলামের ভাতিজা উজ্জ্বল হোসেন বলেন, তাঁর চাচা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। অল্প কিছু দিন তিনি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। গতকাল দুপুরে শামসুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বেলা দুইটায় চারটি মোটরসাইকেলে করে আটজন পুলিশ সদস্য এসে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা গতকাল রাত নয়টায় বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।