পেকুয়ায় ইসলামী ব্যাংকের চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া ইসলামী ব্যাংকের উদ্যোগে বিভিন্ন প্রজাতির সহস্রাধিক চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১০ আগস্ট বিকেলে পেকুয়া বাজারের ব্যাংকের শাখা কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পেকুয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এইচ মনিরুজ্জামান রব্বানী, ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সরোয়ার কামাল ও থানার উপপরিদর্শক বিমল কান্তি দেব।
আলোচনা সভার পর স্থানীয় লোকজনের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।