প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল শনিবার চারটি স্থানে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্ত করা হয়। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান, ইউএনও পঙ্কজ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।