পৌর কর্মচারীর মারধরকারীকে গ্রেপ্তারে সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভার গাড়ি ভাঙচুর ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর কর্মচারী সংসদ। সমাবেশ থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে দেওয়া এক স্মারকলিপিতে ১৬ নভেম্বর থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কুড়িগ্রাম সদর থানা-পুলিশের অবহেলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে কুড়িগ্রাম পৌরচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর সচিব এস এম রেজাউল করিম, পৌরসভার কর্মচারী আক্তারুজ্জামান, মাহাবুবার রহমান, ফারুক আহমেদ, মজিবর রহমান, রিয়াজউদ্দিন, আক্তার প্রমুখ।
কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি শাহ আলম মিয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে শহরের নয়াগ্রাম এলাকায় বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম চলছিল। এ সময় ওই এলাকার নুর ইসলামের ছেলে মোশারফ হোসেন একদল সন্ত্রাসী নিয়ে পৌরসভার গাড়ি ভাঙচুর, চালক মিঠু মিয়া ও কর্মচারী হাসু মিয়াকে বেধড়ক মারধর করেন।