পৌরসভা নির্বাচন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পৌরসভা পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে বিয়ানীবাজার পৌর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০১ সালে পৌরসভা গঠনের পর থেকে ওই পৌরসভায় কোনো নির্বাচন হয়নি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাছিব মনিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্যসচিব আহমদ মহসিন, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমুখ। সিলেট প্রতিনিধি