প্রচারণায় আ.লীগের হামলা, বিএনপি নেতা আহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগরে নির্বাচনে প্রচারণা চালানোর সময় গত শুক্রবার বিএনপির নেতা সেলিম রেজা হাবিব আওয়ামী লীগের সমর্থকদের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।
গতকাল শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা এ অভিযোগ করেন। সেলিম রেজা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাংসদ।
গত বছরের অক্টোবরে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বার্ধক্যজনিত েরােগ মারা যান। পরে চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। আগামীকাল েসামবার এখােন ভোট গ্রহণ হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে েশানান বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন। তিিন বলেন, প্রচারণা শুরুর পর থেকেই তাঁদের ওপর বিভিন্ন চাপ আসছে। সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা বিএনপির সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন ও মারপিট করছেন। কিন্তু বিষয়গুলো বারবার পুলিশ ও নির্বাচন কর্মকর্তাকে জানানো হলেও কোনো কাজ হয়নি।
সেলিম রেজা হাবিব অভিযোগ করেন, তাঁরা দলীয়ভাবে নির্বাচন কর্মকর্তাকে ১০টি অভিযোগ দিয়েছেন। তাতে কোনো কাজ হয়নি। উল্টো গত শুক্রবার রাতে নির্বাচনী জনসংযোগ শেষে বাড়ি ফেরার পথে সরকারদলীয় লোকেরা তাঁর ওপর হামলা চালান। তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হলেও দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ আসে।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, এলাকায় নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সহসভাপতি আবদুল মান্নান, আবদুস সামাদ খান, মাসুদ খোন্দকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। বিএনপির নেতারা নানা নাটক করছেন। বাস্তবে নির্বাচনের মাঠে তাঁদের দেখা যাচ্ছে না।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, তাঁরা হামলার অভিযোগ পেয়েছেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তাঁকে কেউ মারধর করেননি। তবে অভিযোগ পেয়ে বিষয়টিকে তদন্ত করা হচ্ছে।