প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা ছাত্রছাত্রীদের সংগঠন ‌‘প্রাধিকার’-এর উদ্যোগে গতকাল শনিবার নগরের বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। ‌‘জানুন, টিকা নিন, জলাতঙ্ক নির্মূল করুন’ স্লোগানে প্রাধিকার সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জলাতঙ্ক রোগ ও প্রতিরোধ সম্পর্কে ধারণা দেন। জলাতঙ্ক রোগ নিয়ে মূল বক্তব্য দেন প্রাধিকার সভাপতি মনজুর কাদের চৌধুরী। সাধারণ সম্পাদক আবদুল মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাধিকারের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সদস্য সৈয়দ আরিফ।