প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ মে বিকেলে শেরপর শহরের পুরোনো বাঁশপট্টি এলাকায় প্রতিপক্ষের লোকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন আবির আহম্মেদ ও তাঁর সহযোগীরা। এতে আহত হন শেরপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ ওরফে সুমন (৩৬), শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক শেখ (৩১), তাঁদের সহযোগী ফেরদৌস জামান ওরফে বাবু (৩৫) ও মোহাম্মদ হাসান (২৫)।

এ হামলার ঘটনায় মানিক শেখ বাদী হয়ে ১ জুন থানায় আবিরসহ সাতজনের নামে মামলা করেন। মামলায় আবির প্রধান আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, মামলার পর প্রধান আসামি আবির আহম্মেদ দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে আবিরকে বগুড়ার কারাগারে পাঠানো হবে। মামলার আরেক আসামি মো. খালেদ (২৩) এখনো পলাতক। তাঁকেও গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। তবে মামলার এজাহারভুক্ত অপর পাঁচজন আসামি আদালত থেকে জামিনে আছেন।