প্রতিবন্ধী মোনা ঘর পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেও রংপুরের তারাগঞ্জের প্রামাণিকপাড়া গ্রামের মোনা ও মঞ্জিলার ঘর ছিল না। এখন তাঁদের নিজস্ব টিনের ঘর, নলকূপ, পায়খানা হয়েছে। ঘরে সৌরবিদ্যুতের বাতিও জ্বলছে। কানাডাপ্রবাসী আলহাজ আকরামুল ইসলাম খান এসব তৈরি করে দিয়েছেন। গতকাল শনিবার মোনার হাতে ঘরের চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান। এ উপলক্ষে মোনার বাড়ির সামনে সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, আতাউর রহমান, তারাগঞ্জ থানার ওসি লতিফ মিয়া, ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন, দেলোয়ার হোসেন, ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক রহিদুল মিয়া প্রমুখ।