প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ও রাজশাহী বিতরণ অঞ্চলকে কোম্পানি করার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিউবো ঐক্য পরিষদ। গতকাল সকালে রংপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ঐক্য পরিষদের আয়োজনে শহরের কলেজ রোডে বিদ্যুৎ কার্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিউবো রংপুর-১-এর সহকারী প্রকৌশলী আতাহার হোসেন। অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রেজা, কেন্দ্রীয় সহসভাপতি ইনসান আলী, রংপুর জেলা শাখার সভাপতি রহমত আলী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।