প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম (কারিগরি) ও ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম জুলফিকার। এতে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার সভাপতিত্ব করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এতে প্রথম হন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।