প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকে নতুন পদ সৃষ্টিসহ পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বেসরকারি আটটি ম্যাটস প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতীকী অনশন চলাকালে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল খন্দকার, সহসভাপতি এ টি এম আজহারুল ইসলাম প্রমুখ।