প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন শার্শা উপজেলার ইসরাফিল হোসেন (৩০) ও তুহিন হোসেন (২৫)।

মামলায় প্রবাসীর স্ত্রী উল্লেখ করেন, তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী। তিনি বিদেশে থাকায় ইসরাফিল হোসেন তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তিনি এতে সাড়া দেননি। গত শনিবার রাত ৯টার দিকে ইসরাফিল ও তাঁর সহযোগী তুহিন তাঁকে বাড়ি থেকে তুলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল রোববার সকালে গৃহবধূ শার্শা থানায় মামলা করেন। এরপর সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ আসামি ইসরাফিল হোসেন ও তুহিন হোসেনকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আজ সোমবার আদালতে নেওয়া হবে। আর যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরে আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে।