প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, তিনটি ধাপে প্রভাষক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখন থেকে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।