প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপজেলার আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে এটি সম্পন্ন হয়। টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (টিকিউআই-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক-প্রশিক্ষক মীর আবু সালেহ শামসুদ্দীন ও রফিকুল ইসলাম মহসীন। প্রশিক্ষণে উপজেলার ১৭টি প্রতিষ্ঠানেরর তিনজন করে ৫১ জনকে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি