প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিক্ষুকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ। আরও বক্তব্য দেন সহকারী কমিশনার মোহম্মদ আজিম উদ্দীন। অনুষ্ঠানে জানানো হয়, গত মাসে নড়াইলকে ভিক্ষুক মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে দেড় শ ভিক্ষুককে হাঁস-মুরগি, ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়।