প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের ওপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।