প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের কাজের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বুধবার শেষ হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ১১ জুন শহরের মৌসুমী মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুর রহমান অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি জুনায়েদ কবীর সোহাগ। নওগাঁ সদর, পত্নীতলা, বদলগাছি ও নিয়ামতপুর উপজেলার ২৫টি ইউপির সচিবেরা এতে অংশ নেন।