প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয়ের মিলনায়তনে মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন সাদুল্লাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফুন নাহার, সাবেক শিক্ষক মুহাম্মদ নুরুল হক, বর্তমান শিক্ষক স্বপন কুমার সাহা, আবদুর রউফ মণ্ডল, ইসমাইল হোসেন ও মোস্তফা ফরহাদ, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বানু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা শাখার সভাপতি শহীদুজ্জামান প্রমুখ। গত ৩১ জুলাই বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করে। জানুয়ারিতে শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠান হবে।