প্রীতি ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় গতকাল শনিবার দুটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন। প্রথম খেলায় একক বিবাহিত দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বহু বিবাহিত দল। এতে ০-৩ গোলে বহু বিবাহিত দল জয়ী হয়। অপর খেলায় বিবাহিত দলের বিরুদ্ধে অবিবাহিত দল ২-০ গোলে জয়ী হয়। খেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক মলয় কুমার রায়, রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান অশোক কুমার সিংহ রায়সহ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।