প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকী। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইয়াসিন আলী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। বিকেলে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।