প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সরিষাবাড়ীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জামালপুরের সরিষাবাড়ীতে তিন চাল ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌর এলাকার আরামনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা। তিনি বলেন, আরামনগর বাজারে চাল ব্যবসায়ীরা পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করছিলেন। এ নিয়ে স্থানীয়দের কাছে থেকে অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় ব্যবসায়ীদের।
ফাইযুল ওয়াসিমা বলেন, তিন ব্যবসায়ীর মধ্যে দুজনকে তিন হাজার টাকা করে ও অপরজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।