‘পড়বাইন, খাইবাইন, দেখবাইন’ স্লোগানে অন্য রকম আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীর এই রেস্টুরেন্ট পাঠাগারে এক কাপ চা কিনে যতক্ষণ ইচ্ছা বই পড়া যায়
প্রথম আলো

‘পড়বাইন, খাইবাইন, দেখবাইন’ স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে গতকাল শনিবার রাতে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্ট পাঠাগার আখড়া। এখানে টাকা দিয়ে এক কাপ চা কিনে যতক্ষণ ইচ্ছা বসে থেকে বই পড়া যাবে। তবে অন্য কোনো খাবার মিলবে না। স্থানীয় খোকন সরকার নামের একজনের উদ্যোগে ভিন্নধর্মী এই পাঠাগারের যাত্রা।

খোকন সরকার বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে চান তিনি। এ জন্য এই পাঠাগার শুরু করেছেন। এ ছাড়া এখানে একটি সংগ্রহশালাও করা হয়েছে। গ্রামীণ সমাজের বিলীন হওয়ার পথে নানা জিনিস এখানে রাখা হয়েছে, ধীরে ধীরে সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করা হবে। সংগ্রহশালা দেখতেও কোনো টাকা লাগবে না।