ফকির তালুক দরবার শরিফে ওরস কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহ সুফি হাফেজ নোয়াব আলী শাহ (র.) ও হজরত দেওয়ান পীর রাজ্জাক আলী (র.)–এর ৬২তম বার্ষিক ওরশ মাহফিল নগরের একে খান মোড়ের পাহাড়তলী ফকির তালুক দরবার শরিফে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খাজেগান, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি থাকবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ জালাল উদ্দিন আলকাদেরী। বিজ্ঞপ্তি।