ফটিকছড়ির ১৪ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথ নেন বাগান বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. রুস্তম আলী, দাঁতমারার মো. নুরুল আলম, নারায়ণহাটের মো. জানে আলম, হারুয়ালছড়ির ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দংয়ের সরোয়ার হোসেন, সুন্দরপুরের মো. শাহনেওয়াজ, কাঞ্চননগরের রশিদ উদ্দিন চৌধুরী, লেলাংয়ের সরোয়ার উদ্দিন চৌধুরী, রোসাংগিরীর এস এম শোয়েব আল ছালেহীন, ধর্মপুরের আবদুল কাইয়ুম, বক্তপুরের এস এম সোলাইমান, জাফতনগরের আবদুল হালিম, সমিতিরহাটের হারুনুর রশীদ এবং আবদুল্লাহপুর ইউনিয়নের মো. হোসেন আলী।
জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।