ফরিদপুরে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে এই হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬৪।

এদিকে নতুন করে আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৭ দশমিক ৪০। এ নিয়ে মোট শনাক্ত ১৯ হাজার ৭৭২ জন

ফরিদপুরে করোনা ও এর উপসর্গ নিয়ে যে সাতজন মারা গেছেন, তার মধ্যে চারজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত সাতজনের মধ্যে ফরিদপুরের তিন, মাদারীপুরের দুই এবং গোপালগঞ্জ ও রাজবাড়ীর একজন করে রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে আরটি–পিসিআর ল্যাবের মাধ্যমে ৩১৩টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের শনাক্ত হয়। র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে একজনের পরীক্ষা হলে সেটি নেগেটিভ আসে।

আরটি–পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী শনাক্ত ১১৯ জনের মধ্যে ভাঙ্গার ১৪, বোয়ালমারীর ৪, নগরকান্দার ৫, মধুখালীর ১৪, সদরপুরের ১৬, চরভদ্রাসনের ১৯, সালথার ২ ও ফরিদপুর সদরের ৪৫ জন আছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরে আরটি–পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ১৯ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে র‌্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২২৪ জন। এর মধ্যে করোনায় শনাক্ত ১৭৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৬৪ জন।