ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার মোশাররফ হোসেন (৭৫) ও চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকার মোমেনা খাতুন (৬০)। মোমেনা রেলপাড়া এলাকার মোকাররম হোসেনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল রাতে মোশাররফ ও মোমনে খাতুন তাঁদের স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে নরসিংদী থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে গতিরোধকের কাছে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত ও পাঁচজন আহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত মিনারুল ইসলামকে (৪৫) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়া খাতুন (৫৫), খায়রুল ইসলাম (৪৫), আলফাতুন (২৭) ও স্মৃতিকে (১৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্জার নায়, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত মোশাররফ হোসেন ও মোমেনা খাতুনের লাশ করিমপুর হাইওয়ে থানায় রয়েছে।