ফরিদপুরে নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে এই হাসপাতালে করোনায় মৃত মানুষের সংখ্যা ৪৮৭।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে পিসিআর ল্যাবের মাধ্যমে ২৬১টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের শনাক্ত হয়। র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ১৭ জনের পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ১৭।

পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, শনাক্ত ৬৫ জনের মধ্যে আলফাডাঙ্গার ১, ভাঙ্গার ১৪, বোয়ালমারীর ২, নগরকান্দার ১, মধুখালীর ৮, সদরপুরের ৬, চরভদ্রাসনের ২ ও ফরিদপুর সদরের ৩১ জন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ২০ হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে র‍্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি।

করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় যে ৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩ জন করোনায় এবং ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়া এই ৫ জনের মধ্যে ফরিদপুরের ৩ এবং রাজবাড়ী ও গোপালগঞ্জের ১ জন করে আছেন।

করোনয় মারা গেছেন ফরিদপুরের ২ জন এবং গোপালগঞ্জের ১ জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের মধ্য ফরিদপুরের একজন এবং রাজবাড়ীর একজন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী ১২৬ জন। এর মধ্যে করোনা রোগী ৯৫ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮৭ জন।