ফরিদপুরে শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪৭
ফরিদপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস শনাক্ত বেড়েছে ১৯ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৭ দশমিক ১৫। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৮।
গত শনিবার ফরিদপুরে ১৭৬ জানের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৩ জনের। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৮০ জনের এবং অ্যান্টিজেন পদ্ধতিতে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
পিসিআর ল্যাবের মধ্যে শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ফরিদপুর সদরে ৬৯, নগরকান্দায় ৩, বোয়ালমারী, মধুখালী ও সালথায় ২ জন করে এবং ভাঙ্গা ও চরভদ্রাসনে ১ জন করে আছেন।
ফরিদপুরে গত শুক্রবার শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৮, বৃহস্পতিবার ৩২ দশমিক ৯২, বুধবার ২৬ দশমিক ৭৫, মঙ্গলবার ২৩ দশমিক ১৬ ও সোমবার ২২ দশমিক ৪।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ১৯৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৩৮ জন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, সংক্রমের হার ভয়াবহ। নিজে সচেতন না হলে এ সংকট থেকে উত্তরণের পথ নেই।