ফরিদপুরে ৭৭ সহস্রাধিক ব্যক্তি ভর্তুকিতে টিসিবির পণ্য পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিসিবির পণ্য বিক্রির বিষয়ে কথা বলছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। শুক্রবার বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে
ছবি: প্রথম আলো

দেশে এক কোটি গরিব ব্যক্তির মধ্যে ফরিদপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাচ্ছেন ৭৭ হাজার ৭৫৫ জন। ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক অতুল সরকার।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর সার্কিট হাউস মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়, এডিএম মো. লিটন আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. এমদাদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

প্রথম ধাপে পণ্য সরবরাহ ২০ মার্চ শুরু হচ্ছে এবং ৩০ মার্চের মধ্যে শেষ হবে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, রমজান মাস উপলক্ষে ফরিদপুরে ভর্তুকি মূল্যে ৭৭ হাজার ৭৫০ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। প্রথম ধাপে পণ্য সরবরাহ ২০ মার্চ শুরু হচ্ছে এবং ৩০ মার্চের মধ্যে শেষ হবে। ওই ব্যক্তিদের ১৫ রোজার মধ্যে দ্বিতীয় দফায় টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, পবিত্র রমজান মাসটি দরিদ্র ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।