ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। ১৮ ও ১৯ ডিসেম্বর মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ৫ হাজার ৭৩৯ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৩৭৭ জন। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং ফিশারিজ অনুষদে মোট ২৩০টি আসন রয়েছে।