ফার্মভিলে সুইটস অ্যান্ড বেকার্সের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ ডিসেম্বর বেলা ১১টায় আগ্রাবাদ লাকি প্লাজার নিচতলা ফার্মভিলে সুইটস অ্যান্ড বেকার্সের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, শিল্পপতি সেলিম নুর, ব্যবসায়ী জমির উদ্দিন, পরিচালক জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান, চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, শহীদ হোসেন চৌধুরী, তারেক হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।