ফেনী আইটি সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কম্পিউটার শিখুন, ক্যারিয়ার গড়ুন’ স্লোগানে ফেনী আইটি সেন্টার অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী ৮ মার্চ সকালে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহপরিচালক আহম্মদ কবির মজুমদার, দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি ইকবাল চৌধুরী, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শিপন পাল, মাসিক আঁচলপত্রিকার সম্পাদক সাহিদা সাম্য, আজকের সময় পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক সজীব ওছমান, রোটারেক্ট ক্লাব ফেনী অপূর্ব এর সভাপতি এ এন এম মাখজাম হায়দার প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে ইনস্টিটিউটের জন্মদিন উদ্‌যাপন করেন। বিজ্ঞপ্তি