ফেনী চেম্বার নির্বাচনে আইনুল সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি কাশেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনুল কবির
ছবি: সংগৃহীত

ফেনী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে আইনুল কবির সভাপতি ও আবুল কাশেম জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আইনুল কবিরের নেতৃত্বে একক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। এর আগে তিন ক্যাটাগরিতে পরিচালক পদে ২৪ জন প্রার্থী একক প্যানেলে মনোনয়নপত্র জমা দেন এবং সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আজ সোমবার নির্বাচিত পরিচালকের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও অপর দুইজন জুনিয়র সহসভাপতি নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে আয়নুল কবির পুনরায় সভাপতি হন। জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম, জুনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ ও জাফর উদ্দিন নির্বাচিত হয়েছেন।

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকেরা হলেন চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, তাজুল ইসলাম ভূঞা, মো. নুর আজম, মো. রাশেদুল হক, জিয়াউল আলম, মুশফিকুর রহমান, মুহাম্মদ নুরুল হাদী, লোকমানুর রহমান ফরাজী, খোন্দকার নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বজলুল করিম মজুমদার, বিলাস চন্দ্র সাহা, মোহাম্মদ জালাল উদ্দিন, মজিবুর রহমান, মোহাম্মদ হারুন উর রশিদ, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁঞা ও কামরুজ্জামান চৌধুরী।
নির্বাচন শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নুরুল আমিন খান ২০২২-২০২৪ সেশনের জন্য এ কমিটির অনুমোদন দেন।